শেখ হাসিনার রায়ের পর কী বলছেন আইনজীবীরা?
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। এদিকে, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারদণ্ড দিয়েছেন আদালত।
