অভিবাসীবিরোধী অভিযানের লাইসেন্স কি পেয়ে গেলেন ট্রাম্প?
রাত পোহালেই থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। চলছে সেই তোড়জোড়। হোয়াইট হাউসেও সাজসাজ রব। প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে আসবেন বিখ্যাত সব মানুষ। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা। এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ। দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি করেছে হামলাকারী।
