শেখ হাসিনার দুর্নীতির মামলার রায়: নিরাপত্তার চাদরে নিম্ন আদালত
পূর্বাচলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে করা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন।
