ভারতকে চমকে দিল পাকিস্তান নৌবাহিনীর নতুন ক্ষেপণাস্ত্র
দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজভিত্তিক অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। ২৫ নভেম্বর মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সমুদ্র ও স্থল— দুই স্থানেই লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এটিকে পাকিস্তানের সামরিক সক্ষমতার নতুন মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে বিবৃতিতে।
