বাউলদের ওপর হামলা নিয়ে কী বললেন মির্জা ফখরুল?
বাউল সমর্থকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাউলদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ। এ ছাড়া ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। ২৬ নভেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
