লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়ন কতটা যৌক্তিক?
সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। লটারির মাধ্যমে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ৮ বিভাগে ১৬৬ জনকে ইউএনও হিসেবে পদায়ন করে দেয়া হয়েছে প্রজ্ঞাপন। জাতীয় সংসদ নির্বাচনে আগে বিচার বিভাগ ও প্রশাসনে এত রদবদল কেন? লটারির মাধ্যমে এসপি নিয়োগ কতটা যৌক্তিক? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
