হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ মৃত্যু
হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন বড় ধরনের আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, ২৬ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। সাতজনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়।
