ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের ৩ ইস্যুতে ইউক্রেনের আপত্তি
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় কিছু আপত্তির কথা ইতোমধ্যে জানিয়েছে ইউক্রেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকের পর কিছু বিষয়ে আপত্তি তুলেছে রাশিয়াও। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে। শিগগির সব কিছুই সমাধান হবে।
