জেট ইঞ্জিন কারখানা সম্প্রসারণের ঘোষণা রোলস-রয়েসের
জার্মানির ডালেভিটস গ্রামে রোলস-রয়েসের কারখানায় বাণিজ্যিক বিমান, বিজনেস জেট এবং সামরিক বিমানের জন্য উচ্চ প্রযুক্তির ইঞ্জিন তৈরি করা হয়। অনেক কার্যাদেশ থাকায় ব্রিটিশ এই মহাকাশ প্রযুক্তি সংস্থাটি এখন এখানে আরও ৩ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করছে।
