অনলাইনে মেট্রোরেল পাস রিচার্জ প্রক্রিয়ার উদ্বোধন
মেট্রোরেল ও পাবলিক ট্রান্সপোর্টের জন্য ব্যবহৃত এমআরটি ও র্যাপিড পাসে এখন থেকে ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে। ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রোপাস অনলাইনে রিচার্জ প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
