৪৫৮ বর্গকিলোমিটারের ছোট এক দেশ যেভাবে ভূ-রাজনীতির হাতিয়ার
পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়ার মাইক্রোনেশিয়া উপ-অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র পালাউ। আয়তন মাত্র ৪৫৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২০ হাজারেরও কম। কিন্তু এই ছোট দেশটিই এখন ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। চীন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ত্রিমুখী প্রতিযোগিতা নাড়িয়ে দিচ্ছে ছোট এই দ্বীপরাষ্ট্রকে।
