অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে উদ্বেগজনক হারে: আইইডিসিআর
আইইডিসিআরের নতুন 'ন্যাশনাল এএমআর সার্ভেলেন্স রিপোর্ট ২০২৫' অনুযায়ী, প্রতি ১০০ জন আইসিইউ রোগীর ৪১ জন কোনও অ্যান্টিবায়োটিকেই সাড়া দিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন- দেশে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত, অবৈধ ও নির্বিচার ব্যবহারের ফলেই এএমআর ভয়াবহ হচ্ছে। ঢাকায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার সর্বোচ্চ—মোট ব্যবহারের ৫৭ শতাংশ। সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধের তালিকায় আছে সেফট্রিয়াক্সোন, সেফিক্সিম, মেরোপেনেমসহ আরও কয়েকটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক।
