ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব পাকিস্তানের
কাশ্মীর ইস্যুতে গত মে মাসেই রক্তক্ষয়ী যুদ্ধ করেছে ভারত-পাকিস্তান। চারদিনের সেই যুদ্ধ থামলেও কথার লড়াই থামেনি। চাপা সেই আগুনে এবার নতুন করে ঘি ঢেলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের সিন্ধু প্রদেশকে নিয়ে তার করা এক বিতর্কিত মন্তব্যে এখন ফের উত্তপ্ত দিল্লি-ইসলামাবাদ। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। রাজনাথ সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।
