বাউলদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
মানিকগঞ্জে কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন। ২৪ নভেম্বর বিকালে শাহবাগ ও এর আশপাশের এলাকায় এই মিছিল করা হয়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
