স্বাধীন গণমাধ্যম নিয়ে কী বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর?
রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না; সাংবাদিকরাই ঢুকে যায়। ২৪ নভেম্বর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত 'মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা' শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের কেউ পকেটে নিতে চায় না। কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকাম অ্যা প্রবলেম। আমরা দেখছি তো, গত ১৫ বছর কী হয়েছে? গত ১৫ বছর সাংবাদিকরাই উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে সমর্থন করেছেন।
