খালি পায়ে হাঁটলে গুনতে হবে ৩০ টাকা!
মিরপুরে ২০৮ একরের জাতীয় উদ্ভিদ উদ্যানে আছে দৃষ্টিনন্দন দুর্লভ প্রজাতির উদ্ভিদ আর বিচিত্র সব পাখপাখালি। সেখানেই নতুন করে যোগ হলো খালি পায়ে হাঁটার রাস্তা। ৬ ফুট প্রস্থ আর ৩৯০ ফুট দীর্ঘ এই রাস্তার রয়েছে কয়েকটি ধাপ। বালু, গাছের গুঁড়ি, নুড়িপাথর, দোআঁশ মাটি, পানি আর পানিতে ডোবা কাদামাটির পথ। দুপাশে ইটের গাঁথুনিতে রাস্তা বাঁধা, তারপরে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেওয়া আছে। ট্রেইলটির শুরুতেই দুটি সাইনবোর্ড। একটিতে লেখা খালি পায়ে হাঁটার উপকারিতা, অন্যটিতে নিয়মাবলি ও সতর্কতা।
