পারিবারিক আদালতের মামলা করতে যেতে হবে না কোর্টে
২৪ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট মিলনায়তনে ই পারিবারিক আদালতের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এসময় ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা।
