ভোগান্তি সৃষ্টি করে কী বললেন ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। ২৩ নভেম্বর রোববার সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে তারা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
