ক্যানাইনের অবসরপ্রাপ্ত কুকুরগুলো কী কারণে বিক্রির সিদ্ধান্ত?
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কাজ করার পর অবসরে যাচ্ছে ফিন, করি ও স্যাম নামের তিনটি প্রশিক্ষিত কুকুর। বয়সের কারণে তাদের কর্মক্ষমতা কমে যাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই কুকুরগুলোকে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ নভেম্বর মিরপুর-১৪ পুলিশ লাইন্সের ক্যানাইন ইউনিট প্রাঙ্গণে এই নিলাম অনুষ্ঠিত হবে।
