শেঙেন চুক্তির ৪০ বছর; সীমান্তে বিরোধিতা কেন?
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম মূল ভিত্তি শেঙেন চুক্তি। এই চুক্তির ফলে ইউনিয়নের শেঙেনভুক্ত দেশগুলোর নাগরিকেরা ও পণ্য অবাধে চলাচলের সুযোগ পায়। কিন্তু অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে একাধিক সদস্যরাষ্ট্র সীমান্তে সাময়িক নজরদারি চালু করছে; যা শেঙেন চুক্তির বিরোধী৷ এই অবস্থায় শেঙেন টিকে থাকবে কি না সেই প্রশ্ন উঠেছে।
