বাউলদের ওপর আঘাত: ধর্মীয় নাকি রাজনৈতিক?
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বাউল শিল্পী আবুল সরকারকে। তবে তার গ্রেপ্তারের পরদিনই তাঁর সমর্থক বাউলদের ওপর হামলা চালিয়েছে তথাকথিত তৌহিদী জনতা। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এটি কী কেবলই ধর্মীয় অনুভূতি, নাকি সহিংসতা ও উগ্রতার মাধ্যমে সমাজের একটি ঐতিহ্যবাহী ধারাকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র? দেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তচিন্তা এবং সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আক্রমণ? এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
