ইউক্রেন যুদ্ধবিরতির ২৮ দফা চূড়ান্ত নয়; বললেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ নিরসনে ২৮ দফা শান্তি প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাব অবশ্যই ইউক্রেনকে মেনে নিতে হবে বলেও জানান তিনি। এজন্য দেশটিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়ও দিয়েছেন। এরপরই এ নিয়ে মুখ খোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, আমরা হয়তো যুক্তরাষ্ট্রের মতো বন্ধু হারাতে যাচ্ছি অথবা আমাদের ভূখণ্ড হারাতে হবে।
