কেয়ারগিভিং কী এবং কেন শিখবেন?
কেয়ারগিভিং বাংলাদেশে নতুন হলেও উন্নত বিশ্বে পেশাটি বেশ পুরনো। তবে বাংলাদেশেও এটি বেশ সম্ভাবনাময়। এ কারণে গড়ে উঠেছে কয়েকটি ট্রেনিং ইন্সটিটিউট। সেখান থেকে প্রশিক্ষণ নেওয়া কেয়ারগিভাররা মাসে ২৫ টাকা বেতনে কাজ করছেন। অবশ্য ভাষা শিখে বিদেশ যেতে পারলে এই পেশায় কারও কপাল খুলে যেতে পারে। এমন কি কোনো কোনো দেশ তাদের নাগরিকত্বও দেয়। টিবিএসকে এসব তথ্য জানিয়েছেন, কেয়ারগিভার ইন্সটিটিউট অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ বাসীদুল ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
