ক্ষমতার জন্য সমঝোতা নয়: নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিস্থিতি আগের মতোই টাকা ও পেশাশক্তির আধিপত্যের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৩ নভেম্বর রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি দেখা গেছে; নির্বাচনের পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন করার জন্য শক্ত অবস্থানে থাকা উচিৎ সরকারের। তবে তা আমরা দেখতে পাচ্ছি না। এনসিপির জোট গঠন নিয়ে নানা আলোচনা দেখা গেলেও এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো অপপ্রচারে কান দেবেন না। এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করবে।
