আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা?
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। ২৩ নভেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বেড়ে যাবে।
