ভূমিকম্প আতঙ্কে কী করলেন নরসিংদীবাসী?
২২ নভেম্বর নরসিংদীতে দ্বিতীয়বার ভূমিকম্পের পর গভীর রাতে রাস্তায় নামে সাধারণ মানুষ। রাতে আবার ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কে বাসায় থাকতে পারেননি এলাকাবাসী। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায়, খোলা মাঠে অবস্থান নেন। এই ঘটনায় যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।
