জি-২০ সম্মেলনে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: বন্ধু হারাচ্ছেন জেলেনস্কি?
ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা শান্তি চুক্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেধে দিয়েছেন সময়। ২৭ নভেম্বরের মধ্যে ইউক্রেন সেই চুক্তি না মানলেই বন্ধ হয়ে যাবে মার্কিন সহায়তা। ট্রাম্পের এমন হুঙ্কারে বেকায়দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররাও। দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া জি-২০ সম্মেলনে এ ব্যাপারে জরুরি বৈঠক করেছেন তারা। কিন্তু প্রশ্ন হলো- ট্রাম্পের এমন হুঙ্কারের পর জেলেনস্কির পাশে থাকবেন তো ইউরোপীয় নেতারা?
