বছরপূর্তির আগেই কংগ্রেস ছাড়ছেন টেলর গ্রিন
পদত্যাগ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক ও জর্জিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য মারজোরি টেলর গ্রিন। ২০২৬ সালের ৫ জানুয়ারিতে কংগ্রেস ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় গ্রিন বলেন নতুন কিছুর জন্য মুখিয়ে আছি।
