যুদ্ধবিরতিতে ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘ
গেলো অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজা উপত্যকায় থামেনি ইসরায়েলি হামলা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এর এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
