দেশজুড়ে ভূমিকম্পের ধাক্কা: নবজাতকসহ নিহত অন্তত ৪
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয় কম্পন। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের রেলিং ধসে প্রাণ হারিয়েছেন তিন পথচারী। আহত একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে নিহত হয়েছে এক নবজাতক।
