সাইবার নিরাপত্তা ও ভুয়া তথ্য মোকাবিলার প্রতিশ্রুতি বাংলাদেশের
কলম্বো সিকিউরিটি কনক্লেভকে 'উন্মুক্ত আঞ্চলিকতাবাদের' ভিত্তিতে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে বিকশিত দেখতে চায় বাংলাদেশ। এই নিরাপত্তা ফোরাম পারস্পরিক আস্থা, সুবিধা ভাগাভাগি এবং কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এগিয়ে যাবে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে বক্তৃতার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই প্রত্যাশা তুলে ধরেছেন। দিল্লিতে ভারতের ফরেন সার্ভিস একাডেমি সুষমা স্বরাজ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতে বক্তৃতা করেন।
