পুলিশের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠে। এরই অংশ হিসেবে পুলিশের নতুন পোশাক অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। লৌহ রঙের এই পোশাক দেওয়া হয়েছে মহানগর পুলিশ, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশকে।
