পল্লবীতে কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও বুকপোড়া সুজন রিমান্ডে
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার 'ফোর স্টার' গ্রুপের দুই সক্রিয় সদস্য—প্ল্যানার পাতা সোহেল ও বুকপোড়া সুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গত ১৭ নভেম্বর বিকেলে দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়। রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত এই হত্যাকাণ্ডে একাধিক সন্ত্রাসী অংশ নেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনা মামলা করেন। অন্যান্য আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে।
