তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আপিল বিভাগের রায়
দেশের সর্বোচ্চ আদালত ১৪ বছর আগে দেওয়া ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় বাতিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আপিল ও পুনর্বিবেচনার আবেদন সর্বসম্মতভাবে মঞ্জুর করে এ রায় দেন।
