'তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল'
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল ও পুনর্বিবেচনার আবেদন সর্বসম্মতিতে মঞ্জুর করে ২০ নভেম্বর বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।
