নতুন করে সোনার দাম বাড়ায় ভোক্তারা কি চাপে পড়বেন?
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দামে ভরিতে বাড়ছে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায়। ২০ নভেম্বর বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
