নিউইয়র্কে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে: মামদানি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে আবারও জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। নির্বাচিত হওয়ার আগেও মামদানি বলেছিলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি।
