৭০০ মেগাহার্টজ ব্যান্ড বরাদ্দ; ভুলের মাশুল দিতে হবে বিটিআরসিকে?
বাংলাদেশের টেলিকম খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 'গোল্ডেন স্পেকট্রাম'—৭০০ মেগাহার্টজ ব্যান্ড নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। ২০০৭ সালে বিনামূল্যে আইএসপি প্রতিষ্ঠান এওএনবিকে দেওয়া এই স্পেকট্রাম পরে আইটিইউ'র সুপারিশে কৌশলগত গুরুত্ব পায়। বিটিআরসি ২০১৪ সালে বরাদ্দ বাতিল করলে এওএনবি রিট করে এবং ২০২৩ সালে আদালত তাদের পক্ষে রায় দেয়। বিটিআরসির হিসাব অনুযায়ী, এই ব্যান্ড অবরুদ্ধ থাকার কারণে রাষ্ট্র বঞ্চিত হয়েছে ১২,৭০০ কোটি টাকার রাজস্ব থেকে, বাধাগ্রস্ত হয়েছে মোবাইল ব্রডব্যান্ড সম্প্রসারণ। অন্যদিকে এওএনবি দাবি করছে, তারা বিনিয়োগ করেছে এবং ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য।
