আগামী নির্বাচনেই কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরবে?
২০ নভেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রায় ঘোষণা করতে যাচ্ছে। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত। এর আগে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা বাতিল করে তত্ত্বাবধায়ক প্রক্রিয়া ফেরার পথও খুলে দেয়।
