মালয়েশিয়ায় কর্মী নিয়োগে শর্ত শিথিলের আহ্বান সরকারের
বাংলাদেশি কর্মী নিয়োগে সম্প্রতি মালয়েশিয়া যে ১০টি শর্ত দিয়েছে- তার মধ্যে কয়েকটির বিষয়ে বাংলাদেশের শক্ত আপত্তি আছে। ১৯ নভেম্বর রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে শর্তগুলো পূরণের সময়সীমা বাড়ানোর দাবি জানান তিনি। উপদেষ্টা বলেন, তাদের শর্তগুলো পূরণ করতে গেলে আবার সিন্ডিকেট হবে। এর সমাধনে শর্ত শিথিল করা জরুরি।
