ভারতীয়দের ওপর কেন ক্ষুব্ধ ইরান?
পর্যটক আকৃষ্টে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছিল ইরান। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে ইরানে ভ্রমণও করেছে দেশটির বহু নাগরিক। কিন্তু বছর ঘুরতেই এখন সেই সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। হঠাৎ কেন ভারতীয়দের ওপর ক্ষুব্ধ ইরান। ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধাই বা কেন স্থগিত করতে হলো ইরানকে?
