বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি কেন প্রকাশ করছে না সরকার?
১৭ নভেম্বর দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যার মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও কনটেইনার টার্মিনাল– বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বন্দরের গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হলো। বিদেশি কোম্পানির কাছে বন্দর ব্যবস্থাপনা তুলে দেওয়ার বিরোধিতা করে আসছে ব্যবসায়ীসহ, বন্দরকেন্দ্রিক বিভিন্ন সংগঠন। কেন এই বিরোধিতা? বন্দর বিদেশি ব্যবস্থাপনায় গেলে ক্ষতি কোথায়?
