রাত পেরুলেও ধানমন্ডি ৩২ এ পুলিশি পাহারা!
পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যদের বাধার মুখে ধানমন্ডি ৩২ রক্ষা পেলেও রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এই সময় আহত হন অনেকেই। আর বিক্ষোভকারীদের তোপের মুখে পড়তে হয় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের। রাত ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়।
