ভারতে নির্বাচনী প্রচারে দামি উপহার, কতটুকু সাশ্রয়ী?
ভারতে নির্বাচন নিয়ে দেশটিতে কিছু কথা প্রচলিত আছে। ধনীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি উদাসীন। মধ্যবিত্তরা ভোটের দিনকে ছুটির দিন হিসেবে দেখেন। ভোট দেয় কেবল দরিদ্ররা। কেননা, ভোটের বিপরীতে নগদ অর্থ ছাড়াও বিভিন্ন উপহার সামগ্রী থেকে শুরু করে প্রণোদনার মতো সুবিধা পান তারা। সংক্ষেপে যাকে বলে ভোটের বিনিময়ে টাকা। এখন এই কৌশলই নির্বাচনে জয় লাভের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে দেশটিতে। ভারতে নির্বাচনী প্রচারে কেন বাড়ছে দামি উপহার দেওয়ার প্রবণতা। এ কৌশল কতটা সাশ্রয়ী?
