বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ; স্টেডিয়ামে হাজারো দর্শক
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ভারতের ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। এই ম্যাচ ঘিরে গত কয়েকদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে চলছে সাজ সাজ রব। অবশেষে অপেক্ষার পালা ফুরাচ্ছে। রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।
