শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার পায়নি ভুক্তভোগীরা: অ্যামনেস্টি
২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে নতুন প্রশ্ন তৈরি করেছে।
