শেখ হাসিনার রায়ের পর কী প্রতিক্রিয়া জানাল জাতিসংঘ?
ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে এই রায়কে ভুক্তভোগীদের জন্য "একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত" হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।
