কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা এবং বসতঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিল না। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
