আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেয়নি, ট্রাইব্যুনাল পক্ষপাতদুষ্ট: শেখ হাসিনা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) রায় ঘোষণার পরপরই এক বিবৃতিতে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন হাসিনা। যেখানে তিনি তার অনুপস্থিতিতে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন। হাসিনার এই প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
