তাঁবু ও অন্যান্য জরুরি সামগ্রী কেন গাজায় ঢুকছে না?
গত দুই বছর গাজায় ক্রমাগত বোমাবর্ষণ করেছে ইসরায়েল। গুঁড়িয়ে দিয়েছে প্রায় ২ লাখ ভবন। বাস্তুচ্যুত প্রায় ৯০ শতাংশ মানুষ। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তাবুতে অবস্থান করছে গাজাবাসী। তবে সেটাও এখন দুরূহ হয়ে পড়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে শীতের প্রকোপ বাড়ায় গাজায় তীব্র আকার ধারণ করেছে মানবিক সংকট।
